বন্যার্তদের পাশে ছাত্রলীগ, ২০০০ পরিবারকে সহায়তা প্রদান

২১ জুন ২০২২, ০৮:২৬ PM
বন্যার্তদের পাশে ছাত্রলীগ

বন্যার্তদের পাশে ছাত্রলীগ © সংগৃহীত

চলমান ভয়াবহ বন্যায় পানিবন্দী সিলেট, ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। সিলেটবাসীর এই দুর্যোগে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বন্যার শুরু থেকেই সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক সবুর খান কলিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাবির ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমসহ প্রায় ৩০ জনের একটি টিম ১৯ জুন থেকে সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ উপজেলায় বন্যার পানিতে ঘরবন্দী প্রায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

ত্রান সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ৬ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি প্যাকেট মুড়ি, দেড় লিটার মাম পানি, দুটি কেক, ওর স্যালাইনের প্যাকেট, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

আরও পড়ুন: বন্যা দুর্গতদের পাশে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

ত্রান বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত নেতৃবৃন্দ জানান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে টিমের অন্যতম উদ্যোক্তা  সাদ বিন কাদের চৌধুরী  বলেন, দেশের প্রতিটি  দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা থেকে শুরু করে সকল দুর্যোগে আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে।

ত্রান বিতরণ কার্যক্রম সম্পর্কে সবুর খান কলিন্স বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। তাই মানবিক দায়িত্ব থেকে  সিলেট অঞ্চলের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজেদের সামর্থ্য অনুযায়ী  দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করছি।

চাষের মাছে গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না?
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪ …
  • ১০ আগস্ট ২০২৬
এবার মুখ খুললেন আকবর আলী
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬