ছাত্রলীগের নতুন কমিটিকে ঘিরে ইডেন কলেজে উত্তেজনা, বিক্ষোভ

১৩ মে ২০২২, ১১:৫২ PM
গভীর রাতে ইডেন কলেজে বিক্ষোভ

গভীর রাতে ইডেন কলেজে বিক্ষোভ © সংগৃহীত

ইডেন মহিলা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পরপরই সাবেক কমিটি ও বাদ পড়া নেতা-কর্মীদের সঙ্গে নতুন কমিটির নেতা-কর্মীদের উত্তেজনা দেখা দেয়। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার পর নতুন কমিটির দায়িত্বে আসা নেতাকর্মীদের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে অপর পক্ষের নেতা-কর্মীরা।

কলেজ সূত্রে জানা গেছে, দুপক্ষের উত্তেজনা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। এতে বেশ কয়েকজনকে মারধর ও কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত বিক্ষোভ চলমান রয়েছে।

জানা যায়, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের উপর চড়াও হয় নতুন কমিটিতে পদ পাওয়া নেত্রীরা ৷ এরপর দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় সংগঠনটির সাবেক কমিটির কর্মীদের জড়ো হয়ে, ‘ইডেন কলেজের লজ্জা রিভা-রাজিয়া’ ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায়।

তবে মধ্যরাতে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ও সংঘর্ষের বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ছাত্রলীগ এবং প্রশাসন কোন পক্ষ থেকেই কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে এদিন বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ইডেন ছাত্রলীগের নেতৃত্বে রিভা-রাজিয়া

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি হয়েছেন সােনালী আক্তার, শিরিন সুমি, জেবুন্নাহর শিলা, মারজান উর্মি, সাদিয়া জায়ন সাথী, কল্পনা বেগম, উম্মে রুম্মান রুমি, নাহিদা চৌধুরীর রাকা, জিনাত জায়ন লিমা, বিজলি আক্তার, তানজিলা আক্তার, সুমা মল্লিক পপি, উদিতা আক্তার, আফরােজা আক্তার রশ্মি, কেয়া আক্তার লুনা, মীম ইসলাম, মনিকা তনচংগ্যা মিমি, রােকসানা আক্তার, মায়েদা বেগম মায়া, জান্নাতুল ফেরদৌস, সানজিদা পারভীন চৌধুরী, শেখ সানজিদা, মিলি আক্তার, সুমনা মিম, ফেরদৌসি আশরাফ লুবনা, শিরিনা আক্তার, তানজিলা মনি পরশ, সুস্মিতা বাড়ৈ, রুনা আক্তার সুপ্তি ও পুনম রহমান বৃষ্টি। 

যুগ্ম-সাধারন সম্পাদক হয়েছেন— শায়না রহমান, ঋতু আক্তার, ফাতিমা খানম বিন্তি, রূপা দত্ত ও মালিহা হায়াত।সাংগঠনিক সম্পাদকরা হলেন—  কামরুন্নাহার জ্যোতি, নুরজাহান খানম সামিয়া, আক্তার বৈশাখী, আর্নিকা তাবাছছুম স্বর্ণা, সুস্মিতা পান্ডে, ফারজানা ইয়াছমিন নিলা ও সুরাইয়া ইসলাম সম্পা। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য করা হয়েছে চার জনকে। তারা হলেন— ইফরাত জাহান ইতি, পাপিয়া রয়, তাজুন্নাহার সােমা, সাবিকুন্নাহার তামান্না।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence