ছাত্রলীগের এক কমিটিতে ৭৭ জন সহ-সভাপতি

২৭ এপ্রিল ২০২২, ০৯:৩৩ AM
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ২৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৭৭ জনকে সহ-সভাপতি করা হয়েছে

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ২৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে ৭৭ জনকে সহ-সভাপতি করা হয়েছে © ফাইল ছবি

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ২৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ৭৭ জনকে সহ-সভাপতি করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০১৮ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। দীপঙ্কর কান্তি দেকে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটিতেও তারা স্বপদে বহাল আছেন। চার বছর পর ৭৭ জনকে সহসভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হল।

আরো পড়ুন: ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি সভাপতিকে অব্যাহতি

এ কমিটিতে ১১ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক রয়েছে। এ ছাড়া সহ-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৩৩ জন। এ ছাড়া প্রচার, দপ্তর, প্রকাশনা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, গণযোগাযোগ, মানবসম্পদ, শিক্ষা, ছাত্রী, বিজ্ঞান, স্বাস্থ্য, নাট্য, আপ্যায়ন, ছাত্রবৃত্তি, মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক, সমাজসেবাসহ বিভি সম্পাদক পদের সঙ্গে চার পাঁচ জন করে উপ-সম্পাদক রয়েছে।

এর বাইরে পূর্ণাঙ্গ কমিটিতে আরও ১৪ জনকে সদস্য করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬