ছাত্রলীগের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

২২ এপ্রিল ২০২২, ০৬:০১ PM
ছাত্রলীগের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের পুরষ্কার বিতরণী

ছাত্রলীগের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের পুরষ্কার বিতরণী © টিডিসি ফটো

ছাত্রলীগের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইন অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউ-এ এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই প্রতিযোগিতায় দুইটি গ্রুপ- ‘ক’ ও ‘খ’ ছিল। এর মধ্যে ‘ক’ গ্রুপে প্রথম হয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবু সায়েম সরকার, দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ এগ্রিকালচার ইনিস্টিটিউট হাই স্কুলের ফাতেমা তুজ জোহরা এবং তৃতীয় হয়েছেন রেসিডেনশিয়াল মডেল কলেজের মো. সাঈদ আল ইমরান।

‘খ’ গ্রুপে তিন জন বিজয়ীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী রাজন হোসাইন, ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো. রিসালাত মিয়া এবং তৃতীয় হয়েছেন মেহেদী হাসান শাকিল, ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদী শাকিল।

আরও পড়ুন: ক্লাসে শাসন করায় শিক্ষককে পেটাল ছাত্র

উপহার দেওয়া বইসমূহের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, Living in tears, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, ওরা টোকাই কেন, সাদা কালো, People and Democracy, নির্বাচিত প্রবন্ধ, হুমায়ুন আজাদের লেখা বই- রাজনৈতিক প্রবন্ধসমগ্র, শ্রেষ্ঠ কবিতা এবং খন্দকার হাবীব আহসানের লেখা ইতিহাস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন , ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়,সাধারণ সম্পাদক লেখক ভাট্টাচার্য, বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের সমন্বয়ক এবং ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক খন্দকার হাবীব আহসান, সহ-সভাপতি তিলোত্তোমা সিকদার, বিজ্ঞান সম্পাদক সাদুন মোস্তফা, বিজ্ঞান বিষয়ক উপ-সম্পাদক মাহফুজুর রহমান সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬