চবি ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয়, সম্পাদক তিতাস

০১ এপ্রিল ২০২২, ১১:০৪ PM
চবি ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয়, সম্পাদক তিতাস

চবি ছাত্র ইউনিয়নের সভাপতি প্রত্যয়, সম্পাদক তিতাস © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় নাফাক ও সাধারণ সম্পাদক হিসেবে আবীর হোসেন তিতাস।

শুক্রবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দুই দিনের সম্মেলন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটি ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ও চবি সংসদের সদ্যবিদায়ী সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক সৌরভ ধর।

সংসদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সৈয়দ কৌশিক, সাজাং চাকমা, সহকারী সাধারণ সম্পাদক স্নেহাশিস ঘোষ, সাংগঠনিক সম্পাদক কিশোর বড়ুয়া ধ্রুব, কোষাধ্যক্ষ অনিক তালুকদার, দপ্তর সম্পাদক ইফাত উদ্দিন আহমেদ ইমু, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুদীপ্ত চাকমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রাবণী হাজং, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিরাজ মিঠু, সাংস্কৃতিক সম্পাদক অর্ক বড়ুয়া।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল। তিনি বলেন, করোনা মহামারির কারণে সব কাজ স্থবির হয়ে পড়েছে। আমরা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং সফলও হয়েছি।

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ সব ধরনের কাজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি এ্যানি সেন, রাঙ্গামাটি জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রান্ত রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি রাশিদুল সামিরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল কবে মুখোমুখি হতে পারে
  • ২৫ জুন ২০২৬
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ আ. লীগের ৩৯ নেতাকর্মীর বি…
  • ২৫ জুন ২০২৬
পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা, বহু ভবন ধস
  • ২৫ জুন ২০২৬
আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের দায়িত্বেও সেই বিতর্কিত রেফারি
  • ২৫ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্বব…
  • ২৫ জুন ২০২৬
দেশে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৫ জুন ২০২৬