ছাত্রীকে অপহরণ করে এবার পদ হারালেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

০৫ মার্চ ২০২২, ০২:৩১ PM
শামীম আহম্মেদ আকাশ

শামীম আহম্মেদ আকাশ © ফাইল ছবি

এক ছাত্রীকে (১৯) অপহরণের মামলায় গ্রেপ্তার হওয়ার পর এবার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে। আজ শনিবার (৫ মার্চ) জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বলা হয়, গঠনতন্ত্রের পরপন্থী কর্মমাণ্ডে লিপ্ত হওয়া আকাশকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্র বরাবর সুপারিশও পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার ভোরে উপজেলা সদরের ঘোষপাড়ার বাড়ি থেকে শামীমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিলন তাড়াশ থানার ওসি ফজলে আশিক।

তিনি বলেছিলেন, মেয়েটির বাড়ি তাড়াশে হলেও পরিবার ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকে। সেখানেই অপহরণ মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানার একটি দল এসে শামীমকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: ছাত্রীকে অপহরণ মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

এ ব্যাপারে ছাত্রীর মামা ও উপজেলার একটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, দুইদিন আগে তার ভাগ্নি ঢাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শামীমকে গ্রেপ্তার করেছে।

তবে ছাত্রলীগ নেতা শামীমের মা ও তাড়াশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি বলেন, তাদের দুজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। সেই কারণে তারা দুজনে বিয়ে করেছে। বিয়ের পর ছেলে তার বউ নিয়ে বাড়িতে এসে উঠেছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬