ছাত্রীকে অপহরণ মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

০২ মার্চ ২০২২, ১১:৪৪ AM
শামীম আহম্মেদ আকাশ

শামীম আহম্মেদ আকাশ © সংগৃহীত

এক ছাত্রীকে (১৯) অপহরণের মামলায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ আকাশকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলা সদরের ঘোষপাড়ার বাড়ি থেকে শামীমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি ফজলে আশিক।

তিনি বলেন, মেয়েটির বাড়ি তাড়াশে হলেও পরিবার ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকে। সেখানেই অপহরণ মামলা করা হয়েছে। মোহাম্মদপুর থানার একটি দল এসে শামীমকে গ্রেপ্তার করে। এ সময় ছাত্রীকেও উদ্ধার করা হয়। দুজনকেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ছাত্রীর মামা ও উপজেলার একটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেন, দুইদিন আগে তার ভাগ্নি ঢাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে শামীমকে গ্রেপ্তার করেছে।

তবে ছাত্রলীগ নেতা শামীমের মা ও তাড়াশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি বলেন, তাদের দুজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ছিল। সেই কারণে তারা দুজনে বিয়ে করেছে। বিয়ের পর ছেলে তার বউ নিয়ে বাড়িতে এসে উঠেছে।

তিনি আরও বলেন, মেয়ের পরিবার এটা মানেনি। তাই তারা অপহরণের মামলা করেছে। আজ ভোরে ঢাকা থেকে পুলিশ এসে আমার ছেলে ও বউকে নিয়ে গেছে।

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে ২ দিন আগে প্রাণ হারানো সেই শিহাব পেল জিপিএ-৫
  • ১০ আগস্ট ২০২৬