হুমায়ুন আজাদ স্মরণে ঢাবিতে মৌলবাদ বিরোধী ‘আলোর মিছিল’

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৩ AM
ছাত্রলীগের আলোর মিছিল

ছাত্রলীগের আলোর মিছিল © সংগৃহীত

কিংবদন্তী প্রগতিশীল লেখক, কথা সাহিত্যিক অধ্যাপক হুমায়ুন আজাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোর মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এই আলোর মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আলোর মিছিলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি  ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ও শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী অধ্যাপক হুমায়ুন আজাদকে কুপিয়ে জখম করে। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরে ওই বছরের ৭ আগস্ট একটি গবেষণা বৃত্তি নিয়ে তিনি জার্মানিতে চলে যান। এর পাঁচদিন পর জার্মানির মিউনিখের নিজ ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬