রাজশাহী ছাত্রলীগের সভাপতি রানা সম্পাদক জাকির

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৭ PM
বাংলাদেশ ছাত্রলীগের লোগো

বাংলাদেশ ছাত্রলীগের লোগো © কমিটি

রাজশাহী জেলা ছাত্রলীগের ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সাকিবুল ইসলাম রানা সভাপতি ও জাকির হোসেন অমিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচিত কমিটিতে পদ পাওয়া অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান সাগর, মুশফিকুর রহমান রাতুল, আবু তালেব শাকিল, মুক্তার শেখ, খাইরুল আলম শুভ, শাওন সরকার, মেহেদী হাসান প্রমি, মিনজারুল ইসলাম পিয়াল, ওবায়দুল্লাহ আল মাহামুদ (সোহান), হাসান, আকিল আমিন শুভ, শাহরিয়ার শিমুল ড. রবিউল ইসলাম রবিন, নাঈম ইসলাম, আল আমিন মাসুম, জয় সরকার ও পলাশ হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত, মমিনুল ইসলাম মোহন, সামিউল ইসলাম, মাশরুর হাসান, এস. এম. আল মুহিত সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, আফজালুর রহমান রাজিব, মুহাইমিনুল ইসলাম হিমেল, ফারজানা মুস্তারী (তুয়া) ও আশিক জাভেদ। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক প্রদীপ কুমার সাহা (পিংকু)। কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিনুর ইসলাম সজল ও অলোক কুমার।

আরও পড়ুন: মেডিকেল-ডেন্টাল ভর্তির নীতিমালা প্রকাশ, এক নজরে দেখে নিন

এর আগে গত বছরের ১৬ জুলাই রাজশাহী জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছিল। পুরাতন কমিটি বিলুপ্তির প্রায় ৮ মাস পরে নতুন এ কমিটি দেয়া হয়েছে।

 

এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬