ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল তিতুমীর কলেজ ছাত্রদল

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৩ PM
ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল তিতুমীর কলেজ ছাত্রদল

ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করল তিতুমীর কলেজ ছাত্রদল © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে কলেজ শাখা ছাত্রদল। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কলেজের প্রধান ফটক থেকে শুরু করে কলেজের গুরুত্বপূর্ণ পয়েন্টে সংগঠনটির নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের হাতে হাতে ফুল তুলে দেন।

কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সচিব প্রার্থী কাজী সাইফুল ইসলামের নেতৃত্বে এসময় সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: খালেদার চিকিৎসার দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের মশাল মিছিল

শাখা ছাত্রদলের এক বিবৃবিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি নাসরিন রহমান পপি, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমেদ বাপ্পি, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুর সত্তার, ছাত্রনেতা ইমরান হোসাইন রাকিব, জহিরুল ইসলাম, দেলোয়ার, স্বাধীনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬