ইশা ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০ PM
সম্মেলন অনুষ্ঠানে অতিথিরা

সম্মেলন অনুষ্ঠানে অতিথিরা © সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মুহতারাম সভাপতি মুহাম্মদ আবরারুল হক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার ও ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।

আরও পড়ুন: এইচএসসির ফল ৭ ফেব্রুয়ারির পর

সম্মেলনে প্রধান বক্তা মুহাম্মদ আল আমিন সিদ্দিকী ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২২ সেশনের জেলা কমিটি ঘোষণা করেন। সম্মেলনে আবরারুল হককে সভাপতি, মুহাম্মদ আবু হানিফকে সহ সভাপতি ও ত্বোয়াসিন বিন মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব আব্দুর রউফ, মাওলানা আহমাদুল্লাহ, মুহা. রোকন উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা নোমান আহমদ, মাওলানা জোবায়ের আহমাদ, মো. তৌফিকুল ইসলাম, মাওলানা মোতাসিম বিল্লাহ মোত্তাকি, মো. এমদাদুল ইসলাম প্রমুখ।

 

এসএসসিতে আরও কমল পাসের হার, নেপথ্যে ৫ কারণ
  • ১০ আগস্ট ২০২৬
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা
  • ১০ আগস্ট ২০২৬
ফলাফল একটি সংখ্যা মাত্র, জীবন তার চেয়ে অনেক বড়
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী বললেন…
  • ১০ আগস্ট ২০২৬
১৭ জন শিক্ষকের প্রতিষ্ঠানে শতভাগ ফেল
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্…
  • ১০ আগস্ট ২০২৬