ঢাবি ছাত্রলীগ

সলিমুল্লাহ মুসলিম হলের নেতৃত্বে তানভীর ও মিশাত

০২ ফেব্রুয়ারি ২০২২, ০২:০২ PM
সলিমুল্লাহ মুসলিম হলের নতুন সভাপতি তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার।

সলিমুল্লাহ মুসলিম হলের নতুন সভাপতি তানভীর সিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার। © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে তানভীর সিকদার এবং মিশাত সরকার। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষরে এই কমিটি প্রকাশ করা হয়। এতে ছাত্র সংগঠনটির হল শাখার নতুন নেতৃত্বের এসব তথ্য উঠে আসে।

আরও পড়ুন: ঢাবি এফ রহমান হল ছাত্রলীগের নেতৃত্বে রিয়াজুল-মুন

এদিকে কমিটি ঘোষণার পরপরই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সদ্য সাবেক সভাপতি তাহসান আহমেদ রাসেল এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস। 

তানভীর সিকদার এর আগে হলের সাংগঠনিক সম্পাদক এবং মিশাত সরকার গণশিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তানভীর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী এবং মিশাত সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী।

আরও পড়ুন: নিহত রাবি শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেবে প্রশাসন

সংগঠনের জন্য ত্যাগী, পরিশ্রমী ও ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকে ঘোষিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পাঁচ বছর পর হল কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পদ পাওয়া নেতাদের অনুসারীরা কমিটি ঘোষণার পর পর নিজ নিজ হলে আনন্দ মিছিল করেছেন।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬