সাবেক ছাত্রদল সভাপতি রাজিব জামিনে মুক্ত

১৮ ডিসেম্বর ২০২১, ১১:১৩ PM
কারা ফটকে দলীয় নেতাকর্মীরা রাজিবকে ফুল দিয়ে বরণ করে নেয়

কারা ফটকে দলীয় নেতাকর্মীরা রাজিবকে ফুল দিয়ে বরণ করে নেয় © সংগৃহীত

একাধিক মামলায় কারাগারে থাকা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজিব আহসান জামিনে মুক্তি পেয়েছেন। আজ শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক ছাত্রনেতা রাজিব আহসান শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে গত বুধবার (১৫ ডিসেম্বর) তিনি সব মামলায় আদালত থেকে জামিন পান।

তিনি আরও জানান, রাজিব আহসানকে কারা ফটকে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। গত ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল।

১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬
স্কুলটি থেকে পাস করেছেন মাত্র ১ জন শিক্ষার্থী
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটি নিয়ে মন্ত্রণালয়ের রেজুলেশন বাতিলের দাবিতে শ…
  • ১০ আগস্ট ২০২৬