গুচ্ছ ভর্তি

পরীক্ষা পরবর্তী ফি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

০৭ নভেম্বর ২০২১, ০৩:৩৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরবর্তী অযৌক্তিক ফি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রবিবার (৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে রাজু ভাস্কর্য পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত। এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিছিল করে।

বিবৃতিতে তারা বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবি ভর্তির জন্য আহবান করেছে। এতে এক ইউনিটে আবেদন করতেই ৬৫০টাকা লাগবে। বিজ্ঞানের ৪টা ইউনিট আছে, তাহলে ৪টায় কেউ যদি আবেদন করতে চায় তাহলে প্রয়োজন ২৬০০ টাকা। অথচ পরীক্ষা দেয়ার সময় ১২০০ টাকা নেয়া হয়েছিল। এখন আবার এই ফি কেন? আর এভাবে যদি বাকি ১৯টা বিশ্ববিদ্যালয়ও আবেদন ফি এর তালিকা দিয়ে দেয় তাহলে পরিস্তিতি কি দাড়াবে।

নেতৃবৃন্দ আরো বলেন, শিক্ষার্থীরা তো ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে তারপরও ভর্তি ফি নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর বাণিজ্যিক মানসিকতারই প্রকাশ। গুচ্ছ পরীক্ষা পদ্ধতি চালুর সময় বলা হয়েছিল- অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি- দৌড়ঝাঁপ, আর্থিক চাপ কমাবে এই পরীক্ষা পদ্ধতি। কিন্তু এমন ফি আদায়ের মাধ্যমে একজন শিক্ষার্থী ও তার পরিবারকে আরো বেশি চাপের মধ্যে ফেলা হলো। করোনার এই সংকটে এবং দ্রব্যমূল্যের লাগামহীনতায় পরিবারগুলো যখন দিশেহারা তখন এরূপ সিদ্ধান্ত কোনোভাবেই মানবিক নয়। এর ফলে অনেকেই চান্স পেয়েও টাকার অভাবে আবেদন করতে না পেরে হতাশাগ্রস্ত হবেন। এমনিতেই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতার কারণে সমাজিক- মানসিক চাপে থাকেন। এর উপর এই অযৌক্তিক ফি এর বোঝা তাদের মানসিক চাপ আরো বাড়িয়ে তুলবে। এই সময়ে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে উল্টো অযৌক্তিক ফি আরোপ কোনমতেই গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মানবিকতার কারণেই নয় অযৌক্তিকতার করণেই এই ফি প্রত্যাহার করা দরকার। এই ফি প্রত্যাহার করা না হলে নেতৃবৃন্দ আগামীদিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬