ধর্ষণ মামলায় নুরসহ ৫ জনকে অব্যাহতি

০৩ নভেম্বর ২০২১, ০১:০৯ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ পাঁচ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (৩ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলী আকবর বিষয়টি জানিয়েছেন।  

তবে মামলায় অভিযুক্ত একমাত্র আসামি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ এসেছে। আগামী ৩০ নভেম্বর মামুনের চার্জ শুনানি শুরু হবে। বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর আদালত পুলিশের দেওয়া চার্জশিট আমলে নিয়ে বুধবার এসব আদেশ দেন।

এই অব্যাহতি পাওয়া অপর চারজন হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

এ মামলায় গতকাল মঙ্গলবার হাসান আল মামুন একই আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। আজ আবার মামুনকে আদালতে হাজির করলে তার পক্ষে আবারও জামিন আবেদন করেন তার আইনজীবী জোবায়ের আহমেদ। কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে মামুনের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করে বিচার শুরুর শুনানির আদেশ দেয়। 

গত বছর ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে নুরসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরের নাম উল্লেখ করেন তিনি।

একই অভিযোগে পরদিন কোতোয়ালি থানায় এই ছয় জনের বিরুদ্ধে আরেকটি মামলাটি করে ওই শিক্ষার্থী।

গত ৮ জুন কোতোয়ালি থানায় দায়ের করা ধর্ষণ এবং ধর্ষণে সহযোগিতার মামলায় নুর, সাইফুল ইসলাম, নাজমুল হুদা এবং আব্দুল্লাহিল বাকিকে অব্যাহতি এবং নাজমুল হাসান ও হাসান আল মামুনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান।

এর পর গত ১৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিন মোল্লা নুরসহ পাঁচ জনকে অব্যাহতির আবেদন করে এবং হাসান আল মামুনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। 

শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬