ছাত্রলীগ এখন সন্ত্রাসীদের আশ্রয়স্থল: ছাত্র ইউনিয়ন

০১ নভেম্বর ২০২১, ০৭:২৯ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © লোগো

ছাত্রলীগকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল উল্লেখ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শিক্ষার্থী মাহদির উপর হামলাকারীদের বিচার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষের নিন্দা এবং প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, ‘হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাহাদি জে আকিবের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটা ভয়াবহ। শুধু স্থানীয় আওয়ামীলীগ নেতা অনুসারীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থীর জীবন, তার পরিবারের আশা ভরসা এখন সংকটাপন্ন। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ নয়, সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ দখলদারিত্ব কায়েম করেছে।’

তারা আরও বলেন,  ছাত্রলীগের হামলায় আবু বকর, হাফিজ, আবরারের মত মেধাবী শিক্ষার্থীদের প্রাণ দিতে হয়েছে। ছাত্রলীগ বর্তমানে সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের উচিত ছাত্রলীগকে বর্জন করে শিক্ষাঙ্গনে অবাঞ্ছিত ঘোষনা করা। চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আকিবের উপর হামলাকারীদের গ্রেফতার এবং বিচার দাবি করছি। হামলায় ইন্ধনদাতাদের খুঁজে বের করে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় এদেশের ছাত্র সমাজ বিচারের ভার নিজেদের হাতে তুলে নিবে।’

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বেরোবি শিক্ষার…
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬