ঝালকাঠি জেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব

৩১ অক্টোবর ২০২১, ১২:৩৮ AM

© সংগৃহীত

আব্দুল্লাহ আল মাসুদ মধুকে সভাপতি  এবং তরিকুল ইসলাম পারভেজকে সাধারণ সম্পাদজ  করে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের ২৯ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেন।

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঝালকাঠি জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে আগমী এক বছরের জন্য নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন এ কমিটিতে পঙ্কজ কুমার দে, সোহাগ খান সরওয়ার, শেখ সজিব, উজ্জল মজুমদার ও নাদিম মাহামুদসহ ১২ জনকে সহ-সভাপতি করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন আতিকুল ইসলাম রিদয় রইস আহম্মদ অন্তু, অভিজিত শাহ শান্ত ও তওহীদুল ইসলামসহ মোট ৮ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তজবী তরিকুল মুছা,  মিজানুর রহমান আপন ও আসাদুজ্জামান সৌরভসহ ৭ জন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঝালকাঠি জেলার আংশিক নতুন এ কমিটি অনুমোদন করার বিষয়টি প্রকাশ করে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জুলাই ঝালকাঠি জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে মো. শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও এসএম আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত হয় কমিটি। 

কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর ১৩ শিক্ষক, এসএসসিতে পাস করেছে মাত্র একজন
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ডিসি-ইউএ…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসএফ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় অব্যাহতি পাওয়া নেতাকে ফ…
  • ১১ আগস্ট ২০২৬
মানবিক-ব্যবসায়ে কেউ পাস করেনি, ক্ষোভে শিক্ষকদের তালাবদ্ধ কর…
  • ১১ আগস্ট ২০২৬