আধিপত্য বিস্তার নিয়ে চমেকে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

৩০ অক্টোবর ২০২১, ০২:২৮ PM
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ © ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রথম দুই পক্ষের মধ্যে ছাত্রবাসে সংঘর্ষ হয়। পরে দ্বিতীয় দফায় শনিবার সকাল ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। এতে আহত মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেনকে(২০) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। দুই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আগেই ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬
মধ্যরাতে ঢাকা কলেজ শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬