পিকআপের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগকর্মীর

২৫ অক্টোবর ২০২১, ০৮:৪১ PM
নিহত ছাত্রলীগ কর্মী কাউসার

নিহত ছাত্রলীগ কর্মী কাউসার © সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় কাউসার (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুই ছাত্রলীগ নেতা। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার মেলান্দহ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে। 

অন্যদিকে আহত পৌর ছাত্রলীগের সভাপতি ওসমান গনি বিজয় পাশা (২৩) মেলান্দহ বণিক সমিতির সভাপতি কিসমত পাশার ছেলে। অপর আহত উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান (২৪) বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের ছেলে।

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান জানান, দুপুরে ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাউসারসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, আমরা ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি। তবে দুর্ঘটনা নিয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। 

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বেরোবি শিক্ষার…
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬