নুরের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মঙ্গলবার

২৪ অক্টোবর ২০২১, ১১:০৭ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর)  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ গণ অধিকার পরিষদ' আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নতুন দলের ঘোষণা দেয়া হবে।

জানা গেছে, ১০১ সদস্য বিশিষ্ট নতুন এই দলের সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর এবং আহবায়ক হচ্ছেন ড. রেজা কিবরিয়া। ২৬ অক্টোবর ২১ দফা ঘোষণার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে দলটি।

বিষয়টি নিশ্চিত করে নুরুল হক নুর জানান, আগামী ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমাদের দলের ঘোষণা দেওয়া হবে। আমাদের স্লোগান হবে 'জনতার অধিকার, আমাদেএ অঙ্গীকার'।

নুর আরও বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করব। এজন্য পুলিশের কাছে দুই দফা আবেদন করে অনুমতি চাওয়া হয়েছে। আশা করছি আগামীকালকের মধ্যে আমরা অনুমতি পেয়ে যাবো। অনুমতি না পেলেও ওইদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আমাদের নেতাকর্মীরা জড়ো হবেন।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬