পূজামণ্ডপে হামলা: যুব অধিকার পরিষদের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

২২ অক্টোবর ২০২১, ১২:০৩ PM

© প্রতীকী ছবি

চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার জেএম সেন হল পূজামণ্ডপে হামলার অভিযোগে নুরুল হক নূরের সংগঠন যুব অধিকার পরিষদের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটনের (সিএমপি) কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাসির, মো. মিজানুর রহমান ও মো. রাসেল। এদের মধ্যে নাসির যুব অধিকার পরিষদের আহ্বায়ক এবং মিজানুর ও রাসেল সদস্য বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, নাসিরকে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে এবং বাকি দুজনকে শহরের চকবাজার ও ষোলশহর গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতদের মন্দিরে হামলার মূল পরিকল্পনাকারী দাবি করে ওসি বলেন, সিসিটিভির ফুটেজ যাচাই-বাছাই করে এবং ঘটনার তদন্ত করে পুলিশ তাদের চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা, সরকারি দায়িত্ব পালনে পুলিশকে বাঁধা দেওয়া, ভাঙচুর এবং মিছিল বের করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৫ অক্টোবর চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটে। এরপর নগরীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬