ছাত্র খেলাফত বাংলাদেশ

‘ছাত্রদের পড়ার টেবিলে থাকতে দিন, অন্যথায় রাজপথে নামতে বাধ্য হব’

১৩ অক্টোবর ২০২১, ০৫:৪৯ PM
ছাত্র খেলাফত বাংলাদেশ

ছাত্র খেলাফত বাংলাদেশ © টিডিসি ছবি

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চলছে দাবি করে ইসলামী ছাত্র খেলাফত আন্দোলনের সাবেক সিনিয়র নেতা খুরশেদ আলম বলেছেন, ‘ছাত্রদের পড়ার টেবিলে থাকতে দিন, অন্যথায় রাজপথে নামতে বাধ্য হব।’ 

বুধবার (১৩ অক্টোবর) বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী ছাত্র খেলাফত আন্দোলন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খুরশেদ আলম বলেন, কুমিল্লায় প্রতিবাদ মিছিলে হামলা এবং গ্রেফতার করার নিন্দা জানাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ফাঁদে পা দিতে চাই না। অবিলম্বে ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করা হউক। ছাত্র জনতাকে পড়ার টেবিলে থাকতে দিন। অন্যথায় রাজপথে নামতে আমরা বাধ্য হব।

সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন রাতুল বলেন, যার যার ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। কিন্তু কারও ধর্মে বাধাদান সহ্য করা হবে না, কোরআন নিয়ে ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, আমরা মুসলমানরা কারো ধর্মকে কটাক্ষ করে উৎসব পালন করি না।

ট্যাগ: আন্দোলন
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬