সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ পেল নতুন কমিটি

১২ অক্টোবর ২০২১, ০৩:৩৬ PM
সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দ

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দ © সংগৃহীত

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটির অনুমেদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (১২ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে মহানগর ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পেয়েছেন কিশওয়ান জাহান সৌরভ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাঈম আহমদ। অন্যদিকে, সিলেট জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি হিসেবে নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি অনুমোদনের পর আজ (১২ অক্টোবর) দুপুর ১টায় অফিসিয়াল ফেসবুক পেইজে বিষয়টি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সেখানে তিনি বলেন, তারা আগামী ১ (এক) বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আর আগামী সাত দিনের মধ্যে জেলা ও মহানগর ছাত্রলীগের (আংশিক) কমিটি ঘোষণা দেওয়া হবে।

জেলা ছাত্রলীগের সবশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৪ সালে। নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং বিস্তর অভিযোগের প্রেক্ষিতে ২০১৭ সালের অক্টোবরে কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের ওই কমিটি বিলুপ্ত করে দেয়। আর মহানগর ছাত্রলীগের সবশেষ কমিটি হয় ২০১৫ সালে। বিভিন্ন অভিযোগের কারণে ২০১৮ সালের অক্টোবরে বিলুপ্ত করা হয় সেই কমিটিও।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬