৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

১২ অক্টোবর ২০২১, ১০:৫৬ AM
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে (২৮) বহিষ্কার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে (২৮) বহিষ্কার © সংগৃহীত

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে (২৮) বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সোমবার (১১ অক্টোবর) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানা গেছে। সংগঠনের নীতি-আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ চেষ্টার করার অভিযোগে শুক্রবার (৮ অক্টোবর) রাতে ছাত্রীর মা বাদী হয়ে সুমন খানকে আসামি করে মির্জাগঞ্জ থানায় মামলা করেন।

মামলা সূত্র থেকে জানা যায়, ওই ছাত্রীর গ্রামের বাড়ি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে। সে ভয়াং বাজারে খালার বাসায় থেকে লেখা-পড়া করত। সুমন কিশোরীর মা ও খালার পরিচিত হওয়ার সুবাদে ভয়াং বাজারের বাসায় প্রায়ই আসা যাওয়া করতো। শুক্রবার ( ৮ অক্টোবর) রাতে সুমন ছাত্রীর খালার বাসায় গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সুমন সেখান থেকে পালিয়ে যায়।

উল্লেখ্য, এর আগেও ২০২০ সালের ৬ মে এসএসসি পরিক্ষার্থী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে সুমনকে আটক কারে মির্জাগঞ্জ থানা পুলিশ। পরে বিয়ের মুচলেকায় মুক্ত হয়ে ওই কিশোরীকে বিয়ে করেন সুমন।

এ বিষয় মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল জানান, মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে। তার কার্যকলাপে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

এ বিষয় মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, সুমনকে গ্রেফতার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চলছে। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence