ঢাবিতে ভ‌র্তিচ্ছু‌দের ফু‌লেল শু‌ভেচ্ছা ছাত্রদ‌লের

০১ অক্টোবর ২০২১, ০৬:০৫ PM
ঢাবি ভর্তি পরীক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শুক্রবার (১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ভ‌র্তিচ্ছু‌দের সা‌থে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাবি শাখা ছাত্রদলের আহব্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক আখতার হোসেনের নেতৃত্বে কলাভবনের গেট, টিএসসি ও কার্জন হল এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে ফুল ও কলম বিতরণ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহব্বায়ক খোরশেদ আলম সোহেল, হাসান আল আরিফ, ওয়ালীউর রহমান জনি, এজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান , মাহমুদুল হাসান রনি, এনামুল হক, মাসুদুর রহমান মাসুদ।

উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য আসাদুজ্জামান রিংকু, মো: নাছির উদ্দিন শাওন, রাজু আহমেদ, আব্দুর রহিম, তরিকুল ইসলাম, দিদারুল ইসলাম, মিনহাজ আবেদীন প্রিন্স, শহীদ সার্জেন্ট জহুরুল হকের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি বোরহান উদ্দিন সৈকত, রহমান হলের সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান হায়াত, ফজলুল হক মুসলিম হলের সভাপতি মাসুম বিল্লাহ, হাজী মুহাম্মদ মহসিন হলের সভাপতি ওমর ফারুক মামুন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সভাপতি মাহবুবুর আলম শাহীন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মাস্টারদা সূর্যসেন হলের সহ-সভাপতি মির্জা ফয়সাল, কর্মী তানভীর হাসান, অমর একুশে হলের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, কবি জসিম উদ্দিন হলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, বিজয় একাত্তর হলের সিনিয়র সহ সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় প্রমুখ।

ভ‌র্তিচ্ছু‌দের শু‌ভেচ্ছা জানাতে মিছিল নিয়ে ক্যাম্পাসে ছাত্রদ‌ল

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ঢাবি ও বিভিন্ন হলের ছাত্রদলের নেতাকর্মীরা ভ‌র্তিচ্ছু‌দের সা‌থে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে ফুল ও কলম বিতরণ করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ২০২০-২১ শিক্ষাব‌র্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউ‌নি‌টের ভ‌র্তি পরীক্ষা অনু‌ষ্ঠিত হয়। সকাল ১১টা থে‌কে পরীক্ষা শুরু হ‌য়ে সা‌ড়ে ১২টা পর্যন্ত চ‌লে। 

উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন ববি শিক্ষার্থীরা
  • ১১ আগস্ট ২০২৬
সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএ’র হাতে রাখার দাবিতে বেরোবি …
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬