ঢাবিতে গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের করোনা প্রতিরোধক বুথ

২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:০১ AM
আল নাহিয়ান খান জয়ের উদ্যোগে এ বুথ স্থাপন করা হয়

আল নাহিয়ান খান জয়ের উদ্যোগে এ বুথ স্থাপন করা হয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারের প্রবেশমুখে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে ছাত্রলীগ। এই বুথ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের উদ্যোগে এ বুথ স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, করোনার শুরু থেকেই বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে সেবা কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রলীগের করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে। তারই ধারাবাহিকতায আল নাহিয়ান খান জয় ভাইয়ের নির্দেশনায়় লাইব্রেরির সামনে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হলো।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় জানান, ২৬ সেপ্টেম্বর থেকে প্রশাসনিকভাবে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারে আগত শিক্ষক, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে গ্রন্থাগারের সামনে করোনা সুরক্ষা বুথ স্থাপন করা হয়েছে।

এখান থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা সার্জিক্যাল মাস্ক নিতে পারবেন এবং নিজেদের সুরক্ষিত রাখতে স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন।এবং তাদের ব্যবহৃত মাস্কটি বুথের সংরক্ষিত বক্সে ফেলতে পারবেন ।

এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ,…
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমা…
  • ০৩ অক্টোবর ২০২৬