বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভের ডাক ছাত্রদলের

২৮ আগস্ট ২০২১, ০৯:০৩ AM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামীকাল রবিবার (২৯ আগস্ট) সারা দেশের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা। 

শুক্রবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি ঘোষণা দেন।

গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে সাইফ মাহমুদ জুয়েলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরের দিন মঙ্গলবার তাদেরকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে শুক্রবার তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে গত শনিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেফতার করে পুলিশ।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬