ইসলামিয়া কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

২৭ আগস্ট ২০২১, ১১:৩৯ PM
ইসলামিয়া কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

ইসলামিয়া কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ © সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন ইসলামিয়া কলেজে এ ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ৭ থেকে ৮টি গুলি ছোড়ার শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফরম পূরণ ছাড়াও কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে। বৃহস্পতিবার দুপুরেও কলেজে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত সাত-আট রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। এর আগে বুধবার নগরীর নিউমার্কেট এলাকায় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, এইচএসসি পরীক্ষার ফরম পূরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে কেউ আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। সংঘাত এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পটুয়াখালীর মহিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
পাবনার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
  • ১১ আগস্ট ২০২৬
দুই ঘটনা স্পষ্টভাবে বিএনপি সরকারের চরিত্র দেখিয়ে দিচ্ছে: মি…
  • ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা কমিটিকে দেওয়ার প্রস্তাবে উদ্বেগ, অব…
  • ১১ আগস্ট ২০২৬
নেত্রকোনায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১১ আগস্ট ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন ২৬ …
  • ১১ আগস্ট ২০২৬