টাকা খেয়ে নেতা বানানোর প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: জয়

২৫ আগস্ট ২০২১, ০৮:৪৪ AM
আল নাহিয়ান খান জয়

আল নাহিয়ান খান জয় © সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, আমরা নাকি টাকা খেয়ে নেতা বানিয়েছি। এর প্রমাণ দিতে পারলে ছাত্রলীগ থেকে পদত্যাগ করব। টাকার বিনিময়ে নেতা বানালে ছাত্রলীগে কালো অধ্যায় সৃষ্টি হবে।

রবিবার (২২ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমনটাই দাবি করলেন জয়।

বিভিন্ন সময়ে ওঠা টাকার বিনিময়ে সাংগঠনিক কমিটি গঠন বা নেতা বানানোর অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন তিনি দাবি করেন, কোথাও কমিটি করলেই শুনতে হয় যে, আমরা নাকি টাকার লেনদেন করেছি। আমরা কোনো জায়গায় কোনো টাকার লেনদেন করিনি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। ছাত্রলীগ চাঁদাবাজি-টেন্ডারবাজি করে না।

বিএনপি ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিল মন্তব্য করেন তিনি আরও বলেন, খালেদা জিয়া ও তার স্বামী ছাত্ররাজনীতিকে কলুষিত করেছিলেন। ছাত্রনেতাদের হাতে তারা অস্ত্র ও টাকা-পয়সা তুলে দিয়েছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, গ্রেনেড হামলা মামলার অন্যতম সাক্ষী মেজর (অব.) সামসুদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬