মুক্তি পেয়েছেন ঢাবি অধিকার পরিষদ সম্পাদক আকরাম হোসেন

১৯ আগস্ট ২০২১, ০৭:১৩ PM
সাধারণ সম্পাদক আকরাম হোসেন

সাধারণ সম্পাদক আকরাম হোসেন © ফাইল ছবি

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এর আগে গত ১২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান আকরাম।

জামিনের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন দীর্ঘদিন রাজনৈতিক মামলায় জেলে থাকার পর আজ দুপুরে মুক্তি পেয়েছেন। এর আগে গত ১২ আগস্ট দুই মামলায় জামিন পান আকরাম।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল শাহবাগ থানার দুই মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আকরাম হোসেনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আকরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঢাকা মেডিকেল কলেজ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার দায়ে শাহবাগ থানার মামলায় তাকে সেসময় গ্রেফতার দেখানো হয়।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬