ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তুহিন গুলিবিদ্ধ

১৭ আগস্ট ২০২১, ০৬:০৪ PM
গুলিবিদ্ধ ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন

গুলিবিদ্ধ ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন © টিডিসি ফটো

ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন তিনি।

বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ছাড়াও পুলিশের লাঠিপেটায় আহত হন অর্ধশতাধিক। বেশকয়েকজন পুলিশও বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় গুলিবিদ্ধ ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬