খালেদা জিয়ার জন্মদিন পালন করলে প্রতিহত করবে ছাত্রলীগ

১৬ আগস্ট ২০২১, ১০:২৫ PM
ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য © ফাইল ফটো

শোকাবহ আগস্ট মাসে কেউ যদি খালেদা জিয়ার ভুয়া জন্মদিন উদযাপন করার চেষ্টাও করে তাহলে বাংলাদেশ ছাত্রলীগসহ মুজিবপ্রেমী সাধারণ জনগণ সেটা শক্ত হাতে প্রতিহত করবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

তিনি বলেছেন, শোকাবহ আগস্টে সারাদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লড়াইয়ে একাট্টা পুরো জাতি। কিন্তু ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে দেশ বিরোধী দল বিএনপি।

তিনি বলেন, দেশের আপামর জনসাধারণ এই ভুয়া জন্মদিন মানে না। যেকোনো মূল্যে মুজিবপ্রেমী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এ জন্মদিন পালন প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, শোকাবহ আগস্টে প্রতিবছরই নানা ধরনের ষড়যন্ত্রের জাল বুনছে স্বাধীনতাবিরোধী চক্র। সে আলোকেই এবছরও খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। একজন মানুষের পাঁচটির অধিক জন্মদিন, মূলত এ জন্মদিন পালন ষড়যন্ত্রের অংশ।

যেকোনো মূল্যে দেশের ছাত্র সমাজ ও আপামর জনসাধারণ এ জন্মদিন পালন প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬