৩ বছর পর কারামুক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা ইসহাক সরকার

১৬ আগস্ট ২০২১, ০৯:৩৯ PM
ইসহাক সরকার

ইসহাক সরকার © ফাইল ফটো

দীর্ঘ ৩ বছর ২ মাস ২ দিন কারাভোগের পর জামিন পেয়ে কারামুক্ত হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। 

কাশিমপুর কারাগার-২ থেকে আজ সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। পরে ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১৩ মামলায় উচ্চ আদালত থেকে গত ১৯ জুলাই জামিন পেয়ে অবশেষে কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ২০১৮ সালের রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাতে জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬