রাবির পা হারানো ছাত্রলীগ নেতাকে লাখ টাকা অনুদান দিলেন প্রতিমন্ত্রী

১৬ আগস্ট ২০২১, ০৪:১৩ PM
সচিবালয়ে অনুদানের টাকা হস্তান্তর কালে

সচিবালয়ে অনুদানের টাকা হস্তান্তর কালে © সংগৃহীত

২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ‘জামায়াত-শিবিরের’র হামলায় নির্মমভাবে আহত ও পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

আজ সোমবার (১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের নিকট তিনি এ অনুদানের টাকা হস্তান্তর করেন। মন্ত্রী মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান।

এ সময় গণমাধ্যমকর্মীদের সামনে আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫-৬ লাখ টাকার সংকুলান হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন তিনি। তিনি তার ভবিষ্যতের জন্য একটি চাকরির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬