হৃদরোগে আক্রান্ত সিদ্দিকী নাজমুল আলমের ওপেন হার্ট সার্জারি আজ

১৭ জুলাই ২০২১, ১১:৫১ AM
হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকী নাজমুল আলম

হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকী নাজমুল আলম © ফাইল ফটো

গত এক মাস যাবত লন্ডনপ্রবাসী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের বার্থ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শনিবার (১৭ জুলাই) তার ওপেন হার্ট সার্জারি করা হবে বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে জানিয়েছেন সংগঠনের আরেক সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

শুক্রবার (১৬ জুলাই) রাতে তিনি জানান, আগামীকাল (শনিবার) সিদ্দিকী নাজমুল আলম ভাইয়ের
ওপেন হার্ট সার্জারি করা হবে। সবাই নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন।

জানা গেছে, গত মাসের মাঝামাঝি সময়ে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিদ্দিকী নাজমুল আলম। পরে সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার হার্টে অনেকগুলো ব্লক ধরা পড়েছিল। পরে ওপেন হার্ট সার্জারি করতে হবে বলে জানিয়েছিলেন সিদ্দিকী নাজমুল আলম নিজেই।

প্রসঙ্গত, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদ ছাড়ার পর বেশ কয়েক বছর ধরে পরিবারসহ লন্ডনে বসবাস করছেন নাজমুল। সেখানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে জানা গেছে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬