ঢাবি ক্যাম্পাসে মাসজুড়ে সেহরি ও ইফতার বিতরণ করবে ছাত্রলীগ

১৪ এপ্রিল ২০২১, ০৯:৪১ AM
সেহেরি বিতরণ করছেন লেখক ভট্টাচার্য

সেহেরি বিতরণ করছেন লেখক ভট্টাচার্য © সংগৃহীত

পবিত্র মাহে রমজানে উপলক্ষে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায়-দুঃস্থদের মধ্যে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ বুধবার (১৪ এপ্রিল) প্রথম রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সেহেরি বিতরণ করার মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন তারা। এ সময় প্রায় ৪৫০ জন শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মধ্যে সেহেরি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ প্রমুখ।

ইফতেখার আহমেদ চৌধুরী সজীব বলেন, প্রথম রমজান থেকে সেহরি বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী সেহরি ও ইফতার বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে সেহরি ও ইফতারের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, রমজান উপলক্ষে ছাত্রলীগের পক্ষ থেকে অতি দরিদ্র শিশুদের জন্য গুড়া দুধ সরবরাহ এবং রোগীদের জন্য বিনামূল্যে পরিবহন সেবার ব্যবস্থাও করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কার্যক্রম সম্পর্কে জানানো হয়।

এসব কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ, উপ-সমাজসেবা সম্পাদক হাসানুর রহমান হাসু, আহমেদ নাসিম ইকবাল, শেখ সাঈদ আনোয়ার সিজার, তানভীর হাসান সৈকত, ধর্ম সম্পাদক তুহিন রেজা, উপ-ধর্ম সম্পাদক মনিরুজ্জামান বাবু, জামান শাহেদ, রবিন বাহাদুর ও রিন্টু বড়ুয়া।

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬