খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবিতে দোয়া ও মিলাদ মাহফিল

১৩ এপ্রিল ২০২১, ০১:৫৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আক্তার হোসেন।

তিনি বলেন, আজকে বাদ আছর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ড স্থগিত হওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী। শনিবার (১০ এপ্রিল) বিকেলে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করার পরদিন রবিবার (১১ এপ্রিল) পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

পারিবারিক সূত্র মতে, খালেদা জিয়ার বাসায় দায়িত্বরত নার্স রূপা আক্তার, গৃহকর্মী ফাতেমা বেগম ও স্টাফ আবুল খায়ের, আলমগীর, চান্দু, লালু, বাবুর্চি রতন, ড্রাইভার জালাল ও রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই স্টাফদের কারো অবস্থাই ততটা গুরুতর নয়। ওই বাসায় রান্না করা খাবারই এখন খালেদা জিয়া খাচ্ছেন বলে জানা গেছে।

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬