মামুনুলের পক্ষে পোস্ট, ছাত্রলীগের দুই নেতাকে অব্যাহতি

০৬ এপ্রিল ২০২১, ১১:৪৬ PM

© সংগৃহীত

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

তারা হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. আজিজুল হক আজিজ ও ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. গিয়াস উদ্দিন। মঙ্গলবার (৬ এপ্রিল) সংগঠনের জরুরি বৈঠকে তাদের অব্যাহতি দেওয়া হয় বলে জানান নেতারা।  

ছাত্রলীগ নেতারা জানান, সংসদে মাওলানা মামুনুল হকের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিরোধিতা করে একব্যক্তি ফেসবুক পোস্ট দেয়। আর সেটি শেয়ার করে ভাটিয়ারী ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন।

অপরদিকে মাওলানা মামুনুল হকের ঘটনা নিয়ে তারপক্ষে ফেসবুকে পোস্ট দেয় সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগ প্রচার সম্পাদক আজিজ। দুইজনের বিষয়টি দলের দৃষ্টিগোচর হলে সংগঠনের নীতি আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক আজিজুল হক আজিজ বলেন, আমি দীর্ঘদিনের মুজিবাদর্শের একজন সৈনিক। জ্ঞান হওয়ার পর থেকেই আমি এ আদর্শ লালন করছি। আমার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে কে বা কারা আমার আইডি থেকে মামুনুল হকের পক্ষে পোস্ট দেয়। আইডি উদ্ধার হওয়ার পর আমি পোষ্টটি ডিলেট করে দিই। দল থেকে অব্যাহতির বিষয়টি দুঃখজনক।

ভাটিয়ারী ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন বলেন, আমার ব্যবহৃত মোবাইল সেটটি চুরি হয়ে যায়। যারা চুরি করেছে তারাই পোষ্টটি শেয়ার করেছে। মোবাইল চুরির বিষয়টি আমি থানাকেও অবহিত করেছি।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসাইন চৌধুরী তপুবলেন, কেউ যদি সংগঠন পরিপন্থী বা নীতি আদর্শ বহির্ভূত কিছু করে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সীতাকুণ্ডের এ দু’জনের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে। তাদের অব্যাহতিও দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন বলেন, সংগঠনের নীতি পরিপন্থী আচরণ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬