‘মোদিবিরোধী আন্দোলনে আটকদের নির্যাতন করে স্বীকারোক্তি নেওয়া হচ্ছে’

০৫ এপ্রিল ২০২১, ০৬:৪৬ PM
বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক
নুরুল হক নুর

বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর © ফাইল ফটো

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় প্রতিবাদ আন্দোলনে আটকদের থানায় নির্যাতন করে মিথ্যা ও বানোয়াট স্বীকারোক্তি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অভিযোগ করেছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে নুর বলেন, ‘গতকাল গুলশান থেকে বাসায় ফেরার পথে সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একদল লোক উত্তর বাড্ডা এলাকা থেকে আমাকে অপহরণের চেষ্টা করে। রাস্তায় যানজট থাকায় গাড়ি চলার মতো অবস্থা ছিলো না, আমি গাড়ির দরজা ধাক্কা দিয়ে বাইরে বের হয়ে চিৎকার করে লোকজন জড়ো করলে তারা পালিয়ে যায়। পরবর্তীতে পোষাক পরিহিত কিছু DB ও পুলিশের লোক এসে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদক আরেফিন ফরহাদ ও পরিচিত ছোটভাই শিপনকে গ্রেপ্তার করে।’

নুরুল হক নুর বলেন, ‘ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উদযাপন অনুষ্ঠান সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণকে সম্পৃক্ত না করে সংকীর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে পালন করেছে। এমনকি মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আন্তর্জাতিকভাবে বিতর্কিত ভারতের উগ্র সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করলেও তাতে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ বিনা উস্কানিতে দফায় দফায় সশস্ত্র হামলা ও গুলি চালায়। যাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ৭৪২ জন আহত, ১৯ জন নিহত ও ১৮২ জন গ্রেফতার হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্র কর্তৃক এমন পক্ষপাতমূলক ও জঘণ্য কাজ স্পষ্টতই মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয় এর আগে জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেও কোনো প্রতিকার পাইনি। বরং বিভিন্ন সময় হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছি। শুধু তাই নয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি মোদিবিরোধী আন্দোলনে সহিংসতায় সরকারি দলের লোকজনসহ দুর্বৃত্তরা জড়িত থাকলেও সরকার ভিন্নমত ও বিরোধীদের দমনে মিথ্যা মামলা ও ভিত্তিহীন অভিযোগে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে। যেখানে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদেরও ৫২ জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এদের জিজ্ঞাসাবাদের নামে থানায় অমানবিক নির্যাতন করে মিথ্যা ও বানোয়াট স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। যা আইন ও সংবিধান পরিপন্থী। তাই মোদিবিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তারকৃতদের অতি দ্রুত নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোরালো দাবি জানাই।’

নুরুল হক নুর বলেন, ‘একই সাথে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানাই।’

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬