আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্র অধিকার পরিষদের ২ নেতা রিমান্ডে

০৫ এপ্রিল ২০২১, ০৫:৪০ PM
ছাত্র অধিকার পরিষদের দুই নেতাসহ আটক হওয়া তিনজন

ছাত্র অধিকার পরিষদের দুই নেতাসহ আটক হওয়া তিনজন © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ দুজনকে দু'দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন।

মামলায় তাওহিদুল ইসলাম শিপন নামে একজনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একই আদালত। এর আগে রবিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর বাড্ডা থেকে তাদের আটক করা হয়।

আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ডের আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে আরেক আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬