ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

২৯ মার্চ ২০২১, ০৮:৫৫ AM

© ফাইল ফটো

মেয়াদ শেষ হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি বা ডাকযোগে তাদের জীবনবৃত্তান্ত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

ছাত্রলীগের সাবেক সভাপতি রকিবুল ইসলাম রকিব বলেন, ‘কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি ফেসবুকে দেখতে পেয়েছি। কিছু পাওয়ার আশায় ছাত্রলীগ করিনি। আমার সারাজীবন আফসোস থাকবে কেন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল তা জানতে পারলাম না।’

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬