‘নিখোঁজ’ ছাত্র অধিকার পরিষদের দুই নেতা পুলিশের রিমান্ডে

২৮ মার্চ ২০২১, ১১:৪২ PM
শাকিল ও মিনা

শাকিল ও মিনা © ফাইল ফটো

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আল আমিন ও শাকিল-উজ-জামান শুক্রবার দুপুর থেকে ‘নিখোঁজ’ ছিলেন বলে জানিয়েছিল তাদের পরিবার। ঘটনার দুদিন পর রবিবার মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। তাদের সঙ্গে পরিষদের যুগ্ম আহবায়ক মো. খোকন ও সাইফুল ইসলামকেও পাঠানো হয়েছে রিমান্ডে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মতিঝিল এলাকায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওই চারজনকে। পুলিশের আবেদনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম আজ চারজনকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় আল আমিনসহ চারজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ। রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, এ মামলায় পলাতক অপর আসামিদের গ্রেপ্তার এবং মামলার ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তাঁদের প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শুক্রবার একই মামলায় গ্রেপ্তার ৩০ জনকে দুদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত। বর্তমানে ৩০ জন আসামি মতিঝিল থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। এ ছাড়া সেদিন এ মামলায় একজন কিশোর আসামিকে কারাগারে পাঠান আদালত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে যুব অধিকার ও ছাত্র অধিকারের নেতাকর্মীরা মতিঝিল এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে পুলিশের সাত সদস্য আহত হন। অপর দিকে ছাত্র অধিকার ও যুব অধিকার পরিষদের অন্তত ৪৫ জন আহত হন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৫১ জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা হয়। মামলার এজাহারে আসামির তালিকায় নুরের নাম রাখা হয়নি।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬