চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতের সড়ক অবরোধ

২৭ মার্চ ২০২১, ১১:১৭ AM
গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ

গাছের গুঁড়ি ফেলে রেলপথ অবরোধ © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। শনিবার (২৭ মার্চ) সকাল থেকে উপজেলা সদরের দোকানপাট বন্ধ করা সহ সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন তারা।

দোকানদাররা বলেন, গতকাল শুক্রবার সংঘর্ষের পর থেকেই দোকানপাট বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে একদিকে হেফাজতে ইসলামের কর্মীরা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে, অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায় আতঙ্কে দোকান খুলতে পারছেন না তারা।

বেলাল নামে এক মুদি দোকানদার বলেন, এখনও দোকানপাট বন্ধ আছে। আবারও সংঘর্ষ হতে পারে, এমন আশঙ্কায় আমরা দোকান বন্ধ রেখেছি।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,  হাটহাজারী মাদরাসার সামনের সড়ক সকাল থেকে আবারও অবরোধ করেছেন মাদরাসার শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনী থানার সামনে অবস্থান করছে। এছাড়া চট্টগ্রাম-হাটহাজারী রেললাইনে গাছের গুড়ি ফেলে রাখা হয়েছে। এর আগে গত রাত ১২টায় রাস্তার অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

হাটহাজারী থানার এসআই কবির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন  হয়েছে। গতকালের সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, হাটহাজারীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, এখনও লাশের ময়নাতদন্তের কাজ শেষ হয়নি। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। 

এদিকে, ছাত্র নিহতের প্রতিবাদে চট্টগ্রামসহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। আজ জোহরের নামাজের পরে জামিয়াতুল ফালাহ মসজিদ থেকে হেফাজতের বিক্ষোভ মিছিল শুরু হবে বলে জানিয়েছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক। 

প্রসঙ্গত, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে একটি মিছিল বের করে হাটহাজারী বড় মাদরাসার ছাত্র ও মুসল্লিরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল ও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার আড়াইটার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে এ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রবিউল ইসলাম (২৩), মেরাজুল ইসলাম (২২) মিরাজুল ইসলাম, জামিল (২০) ও মিজান (৪০)। আহত হন পুলিশসহ কমপক্ষে ১৫ জন।

চাঁদা না দেওয়ায় খাবার টেবিলেই কলেজ শিক্ষকদের মারধর ছাত্রদ…
  • ৩০ এপ্রিল ২০২৬
সবার সামনে জকসু সম্পাদককে থাপ্পড়-হুমকির অভিযোগে ছাত্রদলের ন…
  • ৩০ এপ্রিল ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬