ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়: লেখক

২৫ মার্চ ২০২১, ০৯:১১ PM
লেখক ভট্টাচার্য

লেখক ভট্টাচার্য © ফাইল ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রগতিশীল ছাত্রজোটর মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর উপর হামলার ঘটনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা জানান তিনি।

লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগ কারো উপর হামলা করেনি। রাতে কিছু লোক ফুলার রোড দিয়ে বাঁশ, লাঠি নিয়ে আসছিল। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আবার তারা ফুলার রোড দিয়ে চলে যায়।

এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বাম ছাত্র সংগঠনগুলো মোদিবিরোধী মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। সেখান থেকে বাম সংগঠনগুলো ভিসি চত্বরে গেলে মিছিল নিয়ে তাদের উপর ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করেছেন বাম সংগঠনের নেতাকর্মীরা। হামলায় সাংবাদিকসহ বাম ছাত্র সংগঠনের প্রায় ২৩ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ মিছিল নিয়ে আমাদের উপর হামলা করেছে। হামলায় আমাদের ২০-২৫ জন আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬