মোদির আগমনের প্রতিবাদে কাল সমাবেশ করবে নুর-রাশেদরা

২৪ মার্চ ২০২১, ০৯:২৭ PM
মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি © টিডিসি ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রদিবাদে আগামীকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) সমাবেশের ডাক দিয়েছে নুর-রাশেদদের সংগঠন ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ। বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করবে তারা।

বুধবার (২৪ মার্চ) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমন প্রতিহত করতে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের এই কর্মসূচি সাধারণ মানুষের। আমাদের এই কর্মসূচিতে দলমত নির্বেশেষে সকলেই অংশগ্রহণ করবে।

এর আগে বুধবার বিকেলে মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্র অধিকার পরিষদ। কর্মসূচি শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটি।

কর্মসূচিতে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, যুগ্ম আহবায়ক ফারুক হাসান ও মশিউর রহমান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা, বর্তমান সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬