ছাত্রলীগ হামলার সঙ্গে জড়িত নয়: লেখক

২৩ মার্চ ২০২১, ১০:৩৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তিনি বলেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে চলা অব্যাহত মিথ্যাচারের আরেকটি নমুনা আজকের এই হামলার অভিযোগ। ছাত্রলীগের সঙ্গে হামলার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব কথা বলেন।

লেখক ভট্টাচার্য বলেন, টিএসসিতে প্রগতিশীলতার নামে কিছু বহিরাগতরা অভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে লিপ্ত হয়েছিল। তারা ইট আর ডাব চালাচালি করেছে। ছাত্রলীগের অনেক কর্মী, যারা আমাদের পূর্বঘোষিত কর্মসূচী পালন করতে এসেছিলো, তাদের উপর ইট পাটকেল ছুড়েছে, তাতে কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং টিএসসিতে বেড়াতে আসা সাধারণ জনগণ আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে প্রগতিশীলতার নামে যারা ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, জামায়াতের পেইড এজেন্ট সেইসব মাদকাসক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আইনী পদক্ষেপ গ্রহণ করবো।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬