ঢাবিতে মোদির কুশপুত্তলিকা কেড়ে নিল ছাত্রলীগ

২৩ মার্চ ২০২১, ১২:৫৫ PM

© সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা পোড়ানো কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসময় তারা মোদির কুশপুত্তলিকা কেড়ে নিয়ে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বাম ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়েজিত এ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকে। তারা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা বানিয়ে টিএসসিতে রাখে। অন্যদিকে বিকেল তিনটায় ছাত্রলীগের আনন্দ মিছিলে ‘যোগদানের’ জন্য সকাল থেকে রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। ফেডারেশনের কর্মসূচি শুরুর আগেই টিএসসিতে রাখা মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এসময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি দেই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুত্তলিকা তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতে নরেন্দ্র মোদির করা সকল অপকর্মের সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন, এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসীকে সমর্থন দিচ্ছে। এটা ছাত্রলীগের একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬