ছাত্রলীগ নেতাকে যুগ্ম আহ্বায়ক করে ছাত্রদলের কমিটি

২২ মার্চ ২০২১, ০৬:৪৭ PM
সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য

সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির অধিকাংশ সদস্য © সংগৃহীত

ছাত্রলীগ নেতাকে আহবায়ক করে কমিটি গঠন করেছে ছাত্রদল। শুধু তাই নয়; আহবায়ক কমিটিতে ওয়ার্ড ছাত্রলীগের সহ- সাধারণ সম্পাদককে করা হয়েছে যুগ্ম আহবায়ক। নওগাঁর বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন কমিটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ মার্চ নওগাঁ জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন এবং সম্পাদক মামুন বিন ইসলাম দোহা স্বাক্ষরিত বদলগাছী উপজেলা শাখা এবং বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের পৃথক পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিবাহিত, ছাত্রলীগ ও অছাত্রদের নাম আসে।

বদলগাছীর বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ে ছাত্রদলের আহবায়ক কমিটিতে প্রতীক হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সে বদলগাছী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও রাকিব হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রাকিব একই ওয়াওর্ডর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।

এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বলেন, ‘আমি বদলগাছী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক। কে বা কারা কলেজের ছাত্রদলের কমিটিতে নাম দিয়েছে আমি জানি না।’

অন্যদিকে, ঘোষিত কমিটির আহ্বায়ক প্রতীক হোসেন বলেন, ‘আমি চাকরাইল ওয়ার্ড ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি আমাকে কলেজে ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। বিষয়টি জানার পর আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র দিয়েছি।’

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন বলেন, ‘তারা ছাত্রলীগ করতো এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের সঙ্গে তারা আগে থেকেই ছাত্রদল করতো। তারা আমাদের কাছ থেকে আবেদন ফরম নিয়ে ছাত্রদলের ফরম পূরণ করে আবেদন করেছে। এছাড়া যারা অভিযোগ করেছে তারা এখনো কোন ডকুমেন্ট আমাকে দেয়নি। প্রমাণ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত, আহ…
  • ১৯ এপ্রিল ২০২৬