‘আওয়ামী লীগ নেতার ইন্ধনে ছাত্রলীগ নেতার কবজি ও রগ কাটা হয়েছে’

২১ মার্চ ২০২১, ০৮:৫২ AM

© সংগৃহীত

কুড়িগ্রামে কলেজের প্রভাষক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মিন্টুর  ডান হাতের কবজি কেটে নেয় একদল সন্ত্রাসী। এ ঘটনায় তার বাম হাতও বিচ্ছিন্ন হওয়ার পথে। এছাড়া তার দুই পায়ের রগ কেটে ফেলা হয়েছে। তিনি এখন ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ১৬ মার্চ দুপুরে রাজারহাটের রামরতন এলাকায় এ ঘটনা ঘটে।

মিন্টুর পরিবারের অভিযোগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ইন্ধনে সন্ত্রাসীরা এই নারকীয় ঘটনা ঘটায়। তার প্রভাবের কারণে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি।

আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত এই পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরিবারের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করেন।

শনিবার (২০ মার্চ) মিন্টুর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যরা এ দাবি করেন। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারস্থ পারিবারিক বাসভবনে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

হামলার পর ৪ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় সুষ্ঠু বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা।

এ সময় বক্তব্য রাখেন মিন্টুর স্ত্রী নওরিন আক্তার চুনী, বাবা আলতাফ হোসেন, মা ফাতেমা বেগম, ভাই আশরাফুজ্জামান রাজু ও আফতাবুজ্জামান সাজু।

এর আগে শুক্রবার (১৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে আমান উদ্দিন মঞ্জু এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলে জানান।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজারহাট থানায় বাঁধনসহ ১১ জনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জন অজ্ঞাত আসামি করে মামলা করেন মিন্টুর বাবা আলতাফ হোসেন।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬