ঢাবিতে হেফাজত-জামায়াতের কুশপুত্তলিকা দাহ

২১ মার্চ ২০২১, ০৯:০০ AM

© সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মামুনুল হক ও হামলার সঙ্গে জড়িতদের বিচারে দাবিতে মশাল মিছিল হয়।

মশাল মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে রোকেয়া হল-ভিসি চত্বর হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করা হয়।

সমাবেশে সংগঠনটির সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল বলেন, আজকের যে হেফাজতে ইসলাম এই হচ্ছে জামায়াতে ইসলামের নতুন ভার্সন। বাংলাদেশের সকল শিক্ষিত সুশীল জানে এই জামায়াতে ইসলাম যখন রাজনীতির মাঠে নামতে পারছে না তখন তাদের কার্যসিদ্ধির জন্য এই হেফাজতে ইসলামের উত্থান হয়েছে।

বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অতি দ্রুত এই মামুনুল গংদের গ্রেফতারের দাবি জানান।

শেষ মুহূর্তে টাকা নিয়ে বিশেষ সুবিধা প্রদানের অভিযোগ নির্বাচ…
  • ০৩ অক্টোবর ২০২৬
তিতুমীর কলেজে শিবিরের নবীন বরণের ব্যানার ছেঁড়ার অভিযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ …
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক অ্যাকাডেমিতে, আবেদন ১০ অক্ট…
  • ০৩ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যের বক্তব্য নিয়ে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, …
  • ০৩ অক্টোবর ২০২৬
১৫ সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড…
  • ০৩ অক্টোবর ২০২৬